ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক কোন সমাধান নেই : শেরবাকোভা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়ালের সহ-প্রতিষ্ঠাতা ৪ ডিসেম্বর বলেছেন, বর্তমানে ইউক্রেন যুদ্ধের কোন কূনৈতিক সমাধান নেই। খবর এএফপি’র।

ইরিনা শেরবাকোভা বলেন, ‘আমি একেবারে নিশ্চিত যে পুতিনের সরকার থাকা পর্যন্ত তার সাথে এ ব্যাপারে কূটনৈতিক কোন সমাধান নেই।’

মানবাধিকার কাজের জন্য পুরস্কার পাওয়া শেরবাকোভা জার্মানির হামবুর্গে এক অনুষ্ঠানে বলেন, ‘এক্ষেত্রে এখন যে সমাধান হবে তা হলো একটি সামরিক সমাধান।’

তিনি বলেন, শেষ পর্যন্ত এ সংঘাতের কূটনৈতিক সমাধানের কিছু রূপ থাকবে।

তিনি আরো বলেন, ‘আর এই কূটনীতি তখনই ঘটবে যখন ইউক্রেন বিশ্বাস করবে যে তারা এই যুদ্ধে জিতেছে এবং এর শর্তাবলী নির্ধারণ করতে পারে।’

তিনি বলেন, শান্তির জন্য তাড়াহুড়া করার আহ্বান ছিল ‘শিশুসুলভ’। তিনি আরো বলেন, এ সংঘাত শুরু হওয়ার আগে সেখানে যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি আর ফিরে আসবে না।

তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ অনেক কিছু উল্টে দিয়েছে যা আর কখনো আগের অবস্থায় ফিরবে না।’

হামবুর্গে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ তার নিজ দেশে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য শেরবাকোভাকে মেরিয়ন ডয়েনহফ পুরস্কার দেন।

শোলজ বলেন, শেরবাকোভার প্রচেষ্টা রাশিয়ার জন্য আরো ভাল ভবিষ্যতের পথ দেখিয়েছে। যদিও এ সম্ভাবনা ‘এখনো অসম্ভব মনে হয়।’

শেরবাকোভার সংগঠন মেমোরিয়ালকে আগামী ১০ ডিসেম্বর শনিবার অসলোতে নোবেল শান্তি পুরস্কার দেয়া হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক কোন সমাধান নেই : শেরবাকোভা

আপডেট সময় ০৭:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২