ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ভেঙ্গেপড়া সেতু পুনঃনির্মাণের দাবি শুয়াকৈর এলাকাবাসীর

শুয়াকৈর এলাকায় ভেঙ্গেপড়া সেতু পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামারাবাদে ঝিনাই নদীর উপর নির্মিত ভেঙ্গেপড়া সেতুর পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। ২৬ নভেম্বর সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ভাঙ্গা সেতুপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকায় ঝিনাই নদীর ওপর ২০০৩-০৪ অর্থবছরে এলজিইডির অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়। ২০০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ ২০০৬ সালে শেষ হয়। নির্মাণের প্রায় ১৪ বছর পর ২০২০ সালের ২২ জুলাই বন্যার পানির তোড়ে সেতুর মাঝখানের চারটি পিলার ও তিনটি স্প্যানসহ প্রায় ৬০ মিটার অংশ ভেঙে পড়ে। বন্যায় ভেঙ্গেপড়া সেতুটি দ্রুতসময়ের মধ্যে পুনঃনির্মাণের কিংবা সংস্কারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিল সাখাওয়াতুল আলম মুকুলসহ স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ভেঙ্গেপড়া সেতু পুনঃনির্মাণের দাবি শুয়াকৈর এলাকাবাসীর

আপডেট সময় ০৮:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২