ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে ব্রিটেনজুড়ে সরকারি ছুটি ঘোষণা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রিটেনে আগামী মে মাসে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে।

চার্লসের মা রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর এ রাজ্যাভিষেক অনুষ্ঠিত হচ্ছে।

ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠানের দুদিন পর ৮ মে সরকারি ছুটি পালিত হবে।

সরকার থেকে বলা হয়েছে, ১৯৫৩ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের মতো রাজকীয় এই অনুষ্ঠানটি সারা দেশের পরিবার ও সম্প্রদায়ের জন্যে এক হয়ে উপযাপনের একটি সুযোগ।

ব্রিটেনের গত নয়শ বছরের প্রথা অনুযায়ী লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের (৭৩) মাথায় আনুষ্ঠানিকভাবে মুকুট পরিয়ে দেয়া হবে।

চার্লসের স্ত্রী ক্যামিলাকেও (৭৫) সেদিন মুকুট পরানো হবে।

গত আট সেপ্টেম্বর রাণীর মৃত্যুর পরপরই চার্লসকে রাজা ঘোষণা করা হয়। অষ্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বও তিনি নেন।

রাণী ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান। তিনি রেকর্ড ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে ব্রিটেনজুড়ে সরকারি ছুটি ঘোষণা

আপডেট সময় ০৩:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২