ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবি

জামালপুর গ্রাম পুলিশদের স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি:মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে জামালপুর জেলার গ্রাম পুলিশ সদস্যরা। ১ নভেম্বর সকালে মিছিল শেষে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জামালপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

১ নভেম্বর দুপুরে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের নেতৃত্বে শহরের ফৌজাদারি মোড় থেকে মিছিল নিয়ে গ্রাম পুলিশ সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। পরে তারা তাদের চাকরি জাতীয়করণের দাবি সম্বলিত প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিটি জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের কাছে হস্তান্তর করেন। জামালপুর জেলার ছয় শতাধিক নারী-পুরুষ গ্রাম পুলিশ সদস্য এ কর্মসূচিতে অংশ নেন।

গ্রামপুলিশ সদস্যরা জানান, ১৯৭৫ সালে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের আদেশ থাকলেও আজও তা কার্যকর করা হয়নি। সারাদেশের গ্রাম পুলিশ সদস্যরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলেও জানা তারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের আকুল আবেদন জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবি

আপডেট সময় ০৯:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২