ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সীমান্ত পেরিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সীমান্ত পেরিয়ে কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), বিচ্ছিন্নতাবাদী, সে যেই হোক না কেন, সীমান্ত পেরিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না। আমাদের মেসেজ ক্লিয়ার।

২৯ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

বিজিবির ৯৮তম রিক্রুট ব্যাচ নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নতুন করে কাউকে আহ্বান করছি না। তারা তাদের সীমানায় যুদ্ধ করুক, কিন্তু আমাদের সীমানায় আমরা তাদের ঢুকতে দেব না।’

মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সেখানে যা ঘটছে সেটি তাদের ব্যাপার। তারা বিভিন্ন সময়ে এমন সংকটের মধ্যে পড়েছে। আমরা শুনেছি, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার যুদ্ধে লিপ্ত হয়েছে। এ ঘটনায় আমাদের দেশের সঙ্গে তাদের (মিয়ানমার) কোনও সম্পর্ক নেই। সীমান্ত পেরিয়ে কোনোক্রমেই কেউ যেন আমাদের দেশে ঢুকতে না পারে সে জন্য সার্বক্ষণিক কাজ করছে বিজিবি।’

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের বিজিবি অত্যন্ত যোগ্যতার সঙ্গে বর্ডার অঞ্চল রক্ষা করে চলেছে। সেই জায়গায় আমরা আরও জনবল (সৈনিক) বৃদ্ধি করেছি। যাতে করে সারাক্ষণ সীমান্তে বিজিবির চৌকিগুলোতে তারা পর্যবেক্ষণ করেন।’

বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনোক্রমেই আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কিংবা অন্য কোনো বাহিনীর সদস্য যেন আমাদের সীমানায় না ঢুকতে পারে। সেই লক্ষ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিজিবি রাতদিন কাজ করছে। আমরা মনে করছি তারা সঠিক কাজই করছে।’

এতে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সীমান্ত পেরিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২