ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে ‘১১০ ভাগ’ দিবো : নিগার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ১ অক্টোবর থেকে সিলেটের মাটিতে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের অষ্টম আসর। এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন হয়েই মাঠে নামবে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়া সর্বশেষ আসরের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে বাংলাদেশ। তাই শিরোপা ধরে রাখার বড় চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের। এই চ্যালেঞ্জে জিততে ১১০ ভাগ উজার করে দেয়ার কথা বললেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে ২৭ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের ফিরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন নিগার। আসন্ন এশিয়া কাপ নিয়ে দলের লক্ষ্যের কথা সংবাদমাধ্যমকে তুলে ধরেন নিগার।

শিরোপা ধরে রাখার ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের উত্তরে নিগার বলেন, ‘১১০ পারসেন্ট অবশ্যই। কারণ নিজের মাটিতে খেলা এবং টিম ভালো অবস্থানে আছে। তাই অবশ্যই চাইবো ঘরের মাঠে ঘরের শিরোপা থাকে।’

নিগার আরও যোগ করে বলেন, ‘আমি আমাদের দিক থেকে চিন্তা করতেছি কারণ আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগের এশিয়া কাপ খেলেছে। তাই তারা সবাই অভিজ্ঞ। ঘরের মাঠে যেহেতু খেলা, নিজেদেরকে এগিয়ে রাখাই উচিত।’

সদ্যই বিশ্বকাপ বাছাই পর্বে খেলার কারণে এশিয়া কাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে বলে জানান নিগার। তিনি বলেন, ‘যেহেতু আমরা ভালো একটা প্রস্তুতি পেয়েছি। চ্যাম্পিয়নশিপের মতো বড় অনুপ্রেরণা কিন্তু কিছু হতে পারে না আমার মতে। সেক্ষেত্রে আমার মনে হয়, সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করে এসেছি। যেটা পুরো দলকে উজ্জীবিত করছে।’

এশিয়া কাপে কম্বিনেশন ঠিক থাকলে এবং নিজেদের সেরাটা দিতে পারলে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নিগার। তিনি বলেন, ‘আমাদের জন্য বাছাই পর্ব সেরা প্রস্তুতি ছিল, কারণ ম্যাচ প্র্যাকটিসের চেয়ে ভালো কোনও প্রিপারেশন হতে পারে না। যেহেতু আমরা এই ফরম্যাটেই খেলে এসেছি, তাই এশিয়া কাপে এটি আমাদের অনেক বেশি সাহায্য করবে। কারণ কম বেশি দল কিন্তু আমরা একই পাচ্ছি। আমরা একসঙ্গে খেলছি। এশিয়া কাপে যদি টিম কম্বিনেশন ঠিক থাকে, দল হিসেবে কাজ করতে পারি, আমার কাছে মনে হয় এশিয়া কাপে ভালো একটা ফল হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে ‘১১০ ভাগ’ দিবো : নিগার

আপডেট সময় ০৮:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২