ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ইসলামপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

ইসলামপুরে কর্মকর্তা ও কর্মচারীরা পূর্নদিবস কর্মবিরতি পালন করেন। ছবি: বাংলারচিঠিডটকম

ইসলামপুরে কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ন দিবস কর্মবিরতি পালন করেন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ কর্মরত সকলেই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) ও পিআইও পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি, চলতি দায়িত্ব, নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বিগত ৮/১০ বছর যাবত একাধিকবার এ বিষয়ে মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। সর্বশেষ ১৭ আগস্ট/২২ মন্ত্রণালয়ের সচিবের কাছে তিন সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু জনবলকাঠামো ও নিয়োগবিধির প্রস্তাবটি দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ের পড়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ১০৭ পদের বিপরীতে খসড়া নিয়োগবিধি পাঠাতে বললেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন করা হয়নি। ফলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্মচারী কল্যাণ পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ওই কর্মবিরতি পালন করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

আপডেট সময় ০৭:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২