ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে ২ জনের মৃত্যু, ৩ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দুই জনের মৃত্যু হয়েছে এবং তিন হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। দেশটিতে আঘাত হানা ভয়াবহ দুই ভূমিকম্পের বার্ষিকী পালনের দিন এটি আঘাত হানে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

নাগরিক সুরক্ষা বিষয়ক জাতীয় সমন্বয়ক লরা ভেলাজকুয়েজ সাংবাদিকদের জানান, মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কলিমা রাজ্যের মঞ্জানিলোতে দেওয়াল চাপা পড়ে এক নারী মারা যান।

১৯ সেপ্টেম্বরের ভূমিকম্পে একই নগরীর একটি শপিং সেন্টারে ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি প্রাণ হারান। এ ভূমিকম্পে মেক্সিকো সিটির ভবনগুলোতে কম্পন অনুভূত হয়।

প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, এটি ভাল যে ভূমিকম্পটি অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এতে বেশি প্রাণহানি ঘটেনি।

ভূমিকম্পনবিদরা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর রাজধানীর প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে এবং মিচোয়াকান রাজ্যের কোয়ালকমানের ৫৯ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগর উপকূলের কাছে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

মিচোয়াকানে কমপক্ষে ২৬ জন হাসপাতালে চিকিৎসা নেন। সেখানের কর্তৃপক্ষ ভূমিকম্পে ৩,১৬১টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়। এসবের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে ২ জনের মৃত্যু, ৩ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

আপডেট সময় ০৭:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২