ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

জামালপুরে যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ।ছবি: তানভীর আহমেদ হীরা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা নাটাবের সভাপতি সাংবাদিক তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। মুখ্য আলোচক সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদ হাবিবসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এছাড়াও প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেন সাংবাদিক শোয়েব হোসেন, এম সুলতান আলম, বজলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ফুসফুস ও ফুসফুসের বাইরে শরীরের যে কোন স্থানে যক্ষ্মা হতে পারে। যক্ষ্মা নির্মূলে সরকার বিনামূল্যে এর চিকিৎসা দিয়ে যাচ্ছে। যক্ষ্মা নির্মূলে সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারীদের সমন্বয়ে উঠান বৈঠক ও কাম্পেইন করার আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

জামালপুরে যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

আপডেট সময় ১০:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২