ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

শেরপুরে দুই শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে দুই শিশু শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় শামীম মিয়া (২১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩১ আগস্ট দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

একইসাথে আসামি শামীম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শামীম নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের নওশেন আলীর ছেলে।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনজীবী গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ৯ মে বিকেলে নকলার ভুরদী নয়াপাড়া গ্রামের কৃষক পরিবারের চাচাতো-জ্যাঠাতো দুই বোন ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থীকে পাশের বাড়ির শামীম মিয়া নানা ধরনের খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি কাঠের বাগানে নিয়ে ধর্ষণ করে। রাতে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজনদের কাছে ঘটনা খুলে বলে। ওই ঘটনায় পরদিন নকলা থানায় শামীম মিয়াকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের হয়।

পরে পুলিশ শামীমকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে একই বছরের ৮ সেপ্টেম্বর আসামি শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নকলা থানা পুলিশের এসআই শরীফ হোসেন।

বিচারিক পর্যায়ে বাদী, দুই ভিকটিম, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে দুই শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২