ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে পালিয়েছেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ৯ জুলাই বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবন ঘেরাও করার পর তিনি পালিয়ে গেছেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তার বাসভবন ঘেরাও করে রাখলে তিনি পালিয়ে যান।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কার পতাকা নিয়ে হাজার হাজার বিক্ষোভকারী তীব্র জ্বালানি সংকটের কারণে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে এবং রাজাপাকসের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। বিভিন্ন সড়কে যানবাহন কম থাকায় দূর-দুরান্ত থেকে কেউ পাঁয়ে হেঁটে, কেউবা সাইকেল চালিয়ে বিক্ষোভে যোগ দেয়। শ্রীলঙ্কার পুলিশ রাতারাতি কারফিউ তুলে নেওয়ার একদিন পর এই ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা অর্থনৈতিক দুর্দশার জন্য রাজাপাকসেকে দায়ী করে এবং তিন মাস ধরে তার অফিসের প্রবেশ পথ অবরুদ্ধ করে রাখে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গত মাসে বলেছিলেন, দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে।

শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার তীব্র সংকটের কারণে দ্বীপ দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। প্রয়োজনীয় জ্বালানি আমদানি এবং অন্যান্য নিত্য পণ্যের অর্থ প্রদানের জন্য গত কয়েক মাস ধরে সে দেশের জনগণ রাস্তায় রাস্তায় অবরোধ বিক্ষোভ কর্মসুচি চালিয়ে আসছে। শীর্ষ আইনজীবী, মানবাধিকার গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলোর ক্রমাগত চাপের মুখে সরকার বিরোধী বিক্ষোভের আগে কলম্বোসহ দেশটির পশ্চিম প্রদেশের সাতটি বিভাগে জারি করা কারফিউ তুলে নিয়েছিল শ্রীলঙ্কার পুলিশ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে পালিয়েছেন

আপডেট সময় ০২:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২