ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বন্দুকধারীর গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

শুক্রবার (০৮ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে দুবার গুলি চালানো হয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি বলছে, গুলিবিদ্ধ হওয়ার পরই লুটিয়ে পড়েন আবে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর প্রকাশিত ছবিতে শিনজো আবেকে রক্তাক্ত দেখা গেছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে ( ৪১) আটক করেছে পুলিশ।

এই হামলার নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি বর্বোরচিত হামলা যা সহ্য করার মতো নয়।

জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, আবের ঘাড়ের বাঁ পাশে একটি গুলি লেগেছে এছাড়া তার বুকের বাম পাশের অংশে রক্তক্ষরণ হয়েছে।

দুটি বুলেটই আবের গায়ে লেগেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে যাওয়ার সময় জ্ঞান ছিল আবের।

প্রসঙ্গত, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ।

জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।সূত্র:ডেইলি-বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যু

আপডেট সময় ০৪:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২