ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার লোক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভয়াবহ বন্যার কারণে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের হাজার হাজার বাসিন্দা ৬ জুলাই তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

এদিকে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার বৃহত্তম এ নগরীর উত্তরাঞ্চলে নতুন বন্যার সতর্কতা জারি করেছে। পূর্বাঞ্চলে ইতোমধ্যে বাড়িঘর, সড়ক সব পানিতে তলিয়ে গেছে।

রাজ্যের প্রধানমন্ত্রী ডোমিনিক পেরোটেট বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এখনও অনেক দেরি।

সিডনিতে সপ্তাহান্তে বন্যার শুরুর পর থেকে জরুরি সেবার লোকজন একশ’টিরও বেশি স্থানান্তরের নির্দেশ জারি করেছে।

মোট ৮৫ হাজারেরও বেশি লোকজনকে অবিলম্বে তাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ অথবা প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সিডনির পশ্চিমাঞ্চলে নদীর পানি উপচে বিস্তৃত এলাকা ভেসে গেছে। ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ ৬ জুলাই দুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের আশ্বাস দেন।

ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেয়ার উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। এ সময়ে ২০ জনের প্রাণহানি ঘটে।

জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অষ্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার লোক

আপডেট সময় ১২:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২