ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে কলেজছাত্রী খুন, বাবা আহত : ঘাতক আটক

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় প্রেমিক আরিফুল ইসলামের (২৮) ছুরিকাঘাতে সোহাগী আক্তার (২২) নামে এক কলেজছাত্রী খুন হয়েছেন। আহত হয়েছেন কলেজছাত্রীর বাবা। ৪ জুলাই ভোরে উপজেলার কায়দা এলাকায় ওই ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত সোহাগী কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘাতক আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানা যায়, গেল রমজানে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সাথে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে ৪ জুলাই রাতে নকলার কায়দা এলাকায় সোহাগী আক্তারের বাড়ির পাকের ঘরে রাত্রীযাপন করে আরিফুল। ভোরে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে তাকে এলোপাথারীভাবে আঘাত করে। এসময় ডাকচিৎকার শুনে সোহাগী এসে বাধা দেয়। পরে সোহাগীকেও আরিফ এলোপাথারীভাবে ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন ও শহীদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ঘাতক আরিফুলকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে কলেজছাত্রী খুন, বাবা আহত : ঘাতক আটক

আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২