ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পদ্মা সেতু ২৬ জুন সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২৬ জুন সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়ায় ২৫ জুন দুপুর ১২টায় এক বণার্ঢ্য অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদেশী কূটনীতিকসহ হাজার হাজার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী টোলপ্লাজায় প্রথম টোল দেন এবং এরপর তিনি সেতুর মাঝামাঝিতে আকাশ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রদর্শিত সেতুর ভার্চুয়াল রংধনু আকারের এয়ারিয়াল শো উপভোগ করেন।

রাষ্ট্র মালিকানাধীন সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ২৬ জুন থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩টি রুটে বাস পরিচালনা করবে।

বিআরটিসি’র চেয়ারম্যান জাতীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে ৬৫ বাস পরিচালনা করব। এর অধিকাংশই এসি বাস।

তিনি বলেন, বর্তমানে শুধু খুলনা ও যশোর রুটে বিআরটিসি বাস চলে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি পরিবহন কোম্পানির এসি ও নন এসি বাসও ২৬ জুন সকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করবে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

পদ্মা সেতু ২৬ জুন সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে

আপডেট সময় ১০:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২