ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি প্রমুখ।

বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, আলহাজ মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আব্দুল হামিদ, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে জামালপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে সর্বাত্বক সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেট সময় ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২