ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নালিতাবাড়ীতে ফেন্সিডিলসহ দুজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী ও উদ্ধার আলামত। ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ১২ জুন ভোরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ অস্ত্রধারী দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

তারা হলেন- নালিতাবাড়ী উপজেলার শালমারা গ্রামের মো. আরজ আলীর ছেলে মো. মামুন মিয়া (৩৫) ও মো. সোলাইমানের ছেলে মো. ফিরোজ মিয়া (৩০)।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ১২ জুন ভোর ৪টা ৫০ মিনিটের দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ওই দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি রাইফেল সাদৃশ্য দেশীয় অস্ত্র, একটি দেশীয় চাকু, ১৪৭ বোতল ফেন্সিডিল ও তিনটি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা ।

র‌্যাব জানায়, আসামিদ্বয়ের বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নালিতাবাড়ীতে ফেন্সিডিলসহ দুজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২