ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৬

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বলদাক এলাকায় ৯ জুন একটি যানবাহনে শক্তিশালী বোমার আঘাতে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। ১০ জুন পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।

ভয়াবহ এ হামলার খবর নিশ্চিত করে স্পিন বলদাক জেলার পুলিশ প্রধান মৌলবি মোহাম্মাদ হাশিম মাহমুদ বলেন, ৯ জুন সকালে একটি যানবাহনে এ বোমা আঘাত হানে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

১০ জুন পরিবেশিত স্থানীয় সংবাদমাধ্যম তলোনিউজের খবরে বলা হয়, এ বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।

গত বছরের আগস্টে তালেবান গ্রুপের আফগান ক্ষমতা দখলের পর থেকে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ও সহিংস ঘটনা ব্যাপক বেড়ে গেছে।

এদিকে তালেবান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সকল আফগান নাগরিককে দেশে ফেরার এবং তাদের মাতৃভূমির পুনর্গঠনে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৬

আপডেট সময় ০৫:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২