ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

বাবরের সেঞ্চুরি ও খুশদিল ঝড়ে ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় পাকিস্তানের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরি ও খুশদিল শাহর ঝড়ো ইনিংসে সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক পাকিস্তান।

গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

মুলতানে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই সফরকারী দলের ওপেনার কাইল মায়ার্সকে ৩ রানে থামিয়ে দেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। এরপর দ্বিতীয় উইকেটে ১৬৯ বলে ১৫৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার শাই হোপ ও শামারাহ ব্রুকস।

ব্রুকস ৭০ রানে থামলেও, ১২তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন হোপ। হারিস রউফের বলে বোল্ড হয়ে ১২৭ রানে আউট হওয়ার আগে ১৩৪ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কা মারেন হোপ।

৪৪তম ওভারে দলীয় ২৪৩ রানে হোপ ফেরার পর ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। পাওয়েল ২৩ বলে ৩২ ও শেফহার্ড ১৮ বলে ২৫ রান করেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের রউফ ৭৭ রানে ৪টি ও আফ্রিদি ৫৫ রানে ২ উইকেট নেন।

৩০৬ রানের বড় টার্গেটে সপ্তম ওভারেই ওপেনার ফখর জামানকে হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার ইমাম উল হককে নিয়ে ১০৩ ও তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ১০৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের পথে রাখেন বাবর।

ইমাম ৬৫ ও রিজওয়ান ৫৯ রানে বিদায় নেন। তবে ৮৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম এবং নিজের সর্বশেষ ৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন বাবর।

৯ বাউন্ডারিতে ১০৭ বলে ১০৩ রান করা বাবর শিকার হন সফরকারী পেসার আলজারি জোসেফের। এই ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে দ্রুত ১ হাজার রান করার রেকর্ড গড়েন বাবর। এর আগে রেকর্ডটি দখলে ছিল ভারতীয় বিরাট কোহলির। ভারতের সাবেক অধিনায়ক কোহলি ১ হাজার রান পুর্ন করেছিলেন ১৭ ইনিংসে। বাবর তা করেন ১৩ ইনিংসে।

বাবর আউট হওয়ার সময় জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৫১ বলে ৬৯ রান। এ সময় রানের গতি কিছুটা শ্লথ হয়ে পড়লে শেষ ৪ ওভারে ৪৪ রানের প্রয়োজন পড়ে পাকিস্তানের। ৪৭তম ওভারে রোমারিও শেফার্ডকে তিনটি ছক্কা মারেন খুশদিল। আবার ৪৯তম ওভারে শেফার্ডকে ১টি করে চার-ছক্কা মেরে পাকিস্তানকে জয়ের কাছে নিয়ে যান খুশদিল। শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন খুশদিল। ১টি চার ও ৪টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪১ রান করেন খুশদিল। তার সঙ্গী মোহাম্মদ নাওয়াজ ৮ রানে অপরাজিত থাকেন।

১০৩ রানের ইনিংসে ম্যাচ সেরা হন বাবর। কিন্তু ম্যাচ সেরার পুরস্কারটি খুশদিলকে উপহার দেন বাবর।

আগামীকাল মুলতানের ভেন্যুতেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

বাবরের সেঞ্চুরি ও খুশদিল ঝড়ে ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় পাকিস্তানের

আপডেট সময় ০৫:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২