ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ‘একটাই পৃথিবী, একতাই পৃথিবী’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে পালিত বিশ্ব পরিবেশ দিবসে উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারি কর্মসূচিতে অংগ্রহণের পাশাপাশি উন্নয়ন সংঘের সিডস, রিকল, এনএসভিসি এবং জামালপুর এরিয়া প্রোগ্রাম আলাদা কর্মসূচি পালন করে।

জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন সংঘের কর্মএলাকায় শোভাযাত্রা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় সংস্থার সিডস প্রকল্পের আওতায় ৬৮০টি ফলের চারা বিতরণ করা হয়।

বিতরণকালে আলাদা আলাদা অনুষ্ঠানে দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাখপতিসহ উন্নয়ন সংঘের কর্মীবৃন্দ, উপকারভোগীগণ এবং স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

জামালপুর সদর উপজেলায় এপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।

ইসলামপুরে এনএসভিসি প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ করা হয়। রিকল-২১ প্রকল্পের আওতায় শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি দলীয় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৬:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২