ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে রক্তের বন্ধনের পুনর্মিলনী অনুষ্ঠিত

রক্তের বন্ধনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কেক কাটা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘আপনার এক ব্যাগ রক্তদান, বাঁচাতে পারে মুমূর্ষু প্রাণ’ এই স্লোগানে জামালপুরে রক্তদাতাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ মে) দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন।

সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে রক্তের বন্ধনের পুনর্মিলনী শুরু হয়।

সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ও রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. হারুন অর রশিদ, উপদেষ্টা মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, সমাজকর্মী এস এম আতিকুর রহমান সুমন, ওয়াহিদুজ্জামান রবিন, প্রবাসী ইউসুফ পাটোয়ারী, রক্তের বন্ধনের সাধারণ সম্পাদক সাকিব আল রাজ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসলাম মিতুল, সাবেক সভাপতি আসমাউল আসিফ, সাবেক সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম, রুহুল আমীন, আবুল কালাম আজাদ, হারিছ আহমেদ, রেড ক্রিসেন্টে কলেজ শাখার দলনেতা সাব্বির আহমেদ, ইসলামপুর শাখার সাধারণ সম্পাদক জিহাদ ইসলাম, ঝাউগড়া শাখার সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রক্তের অভাবে অনেকেই অকালে মারা যায়, সবাই যদি সেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসে তবে আমাদের দেশে রক্তের অভাবে রোগী মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হবে। রক্তের বন্ধন ২০১১ সালে যাত্রা শুরু করে, দীর্ঘ এই পথচলায় সংগঠনটির মাধ্যমে ১০ হাজার ব্যাগের অধিক রক্তদান সম্পন্ন হয়েছে। রক্তের বন্ধনের নির্দিষ্ট কোন অফিস ও তহবিল না থাকায় নানান সীমাবদ্ধতা নিয়ে কাজ করে সংগঠনটি।

তাই সবাইকে তাদের অবস্থান ও সামর্থ্য অনুযায়ী রক্তের বন্ধনের মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাড়ানোর আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে রক্তের বন্ধনের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২