ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শেরপুরে অটোরিক্সা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুরাদ মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলা পৌর শহরের শেখদী মোড়ে ওই সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। নিহত মুরাদ মিয়া পৌর শহরের কলাকান্দা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে।

প্র্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে কলাকান্দা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে শহরে আসছিলেন মুরাদ। এ সময় তিনি শেখদী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক মুরাদ মিয়া। এ সময় তার পিছনে বসে থাকা একজন গুরুতর আহত হন। ঘটনার পর পরই কৌশলে পালিয়ে যায় সিএনজি অটোরিক্সা চালক।

নিহতের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে শ্রীবরদী থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে অটোরিক্সা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৭:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২