ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

কারখানা থেকে ছড়াচ্ছে অ্যামোনিয়া গ্যাস, ইউক্রেনীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের একটি রাসায়নিক কারখানার ফুটো দিয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়াতে শুরু করায় উত্তরাঞ্চলীয় শহর নভস্লিটসিয়ার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

২১ মার্চ একজন কর্মকর্তা এ কথা জানান।

এদিকে এই এলাকায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের তুমুল লড়াই চলছে।

সুমির আঞ্চলিক গভর্ণর দিমিত্রো ঝিভিতস্কি জানান, সুমিখিমপ্রম সার কারখানার ফুটো থেকে অ্যামোনিয়া নির্গত হয়ে এটি ২.৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারন জানা যায়নি। তবে এর প্রভাব এড়াতে বাসিন্দাদের ভবনের বেসমেন্ট কিংবা নিচু কোন জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।

ঝিভিতস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেন, অ্যামোনিয়া বাতাসের চেয়ে হালকা। তাই সুরক্ষার জন্য সকলের বেসমেন্ট অথবা নিচু ফ্লোরে আশ্রয় নেয়া উচিত।

তিনি আরো জানান, ক্রুরা সুমি শহরের কাছের এ কারখানায় বাতাস নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

রাজধানী কিয়েভ থেকে ২২০ মাইল পূর্বে সুমি শহরের কাছের এই কারখানায় রাসায়নিক সার উৎপন্ন হয়।

যুদ্ধ পূর্বকালে এই শহরে প্রায় আড়াই লাখ লোকের বসবাস ছিল। কয়েক সপ্তাহ ধরে এখানে তুমুল লড়াই চলছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

কারখানা থেকে ছড়াচ্ছে অ্যামোনিয়া গ্যাস, ইউক্রেনীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ

আপডেট সময় ০২:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২