ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

শেরপুর সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যদের হাতে তিন ও বাংলাদেশ অংশে দুই গরু পাচারকারি গ্রেপ্তার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনার সময় তিন বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করেছে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১১ মার্চ ভোররাতে নালিতাবাড়ীর পানিহাটা ও হালুয়াঘাট উপজেলার বানাই চিরিঙ্গিপাড়া এলাকা দিয়ে ভারতের চেরেংপাড়া এলাকায় অনুপ্রবেশের পর এ ঘটনা ঘটে।

অন্যদিকে একই দিনে ভারত থেকে ৬টি গরু আনার পর দুই পাচারকারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, দীর্ঘ দিন যাবত নালিতাবাড়ী এবং হালুয়াঘাট সীমান্তের মাঝামাঝি পানিহাটা ফেকামারী ও বানাই চিরিঙ্গিপাড়া গ্রামের মাঝ বরাবর এলাকা দিয়ে রাতের আঁধারে ভারতীয় গরু চোরাই পথে আমদানি করে আসছিল একটি চক্র। এর ধারাবাহিকতায় ভোররাতে গরুর একটি চালান আনতে সীমান্তের মায়াঘাসি গ্রামের রুবেল, জামগড়া গ্রামের বোরহান ও বানাই চিরিঙ্গিপাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল ভারতের চেরেংপাড়া গ্রামে অনুপ্রবেশ করে। এসময় ভারতীয় উপজাতি কৃষকরা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। পরে টহলরত বিএসএফ সদস্যদের হাতে তাদেরকে তুলে দেয়। বর্তমানে তারা ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে।

অন্যদিকে ৬টি ভারতীয় গরু চোরাই পথে আমদানি করে নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের রাস্তা ব্যবহার করে পাচারের সময় দক্ষিণ সোহাগপুর এলাকায় স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামগড়া গ্রামের খলিলুর রহমান (৪২) ও জয়নাল আবেদীনকে (৪০) গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদল গণমাধ্যমকর্মীদের জানান, গরুসহ দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তাদের সাথে আরও ৪-৫ জন কৌশলে পালিয়ে যায়।

এদিকে বিজিবি সদস্যরা বিএসএফ এর হাতে তিন বাংলাদেশী গ্রেপ্তার হওয়ার বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নন বলে তারা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুর সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যদের হাতে তিন ও বাংলাদেশ অংশে দুই গরু পাচারকারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২