ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নালিতাবাড়ীতে বন্ধুর বাড়িতে দাওয়াতে এসে লাশ হলো স্কুলছাত্র

মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুর দাওয়াত খেতে এসে নদীতে ডুবে তোফাজ্জল হোসেন নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। ৯ মার্চ দুপুরে উপজেলার চেল্লাখালী নদী থেকে ওই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। তোফাজ্জল পাশের ঝিনাইগাতী উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, তোফাজ্জল ঢাকার কড়াইল এলাকায় তার বাবা-মায়ের সাথে বসবাস করত। এবং সেখানকার একটি স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার সহপাঠী নালিতাবাড়ীর সন্নাসীভিটা গ্রামের বন্ধু সাজেদুল ইসলামের বড় ভাই আব্দুল মান্নানের ছেলের খৎনার দাওয়াতে ৮ মার্চ রাতের বাসে ঢাকা থেকে আসে।

পরে ৯ মার্চ দুপুরে বন্ধুর বাড়ির কাছে চেল্লাখালী নদীতে গোসল করতে নামে দুই বন্ধু। এসময় তারা সাঁতার কেটে নদীর এপাড় থেকে অপর প্রান্তে যাওয়ার সময় তোফাজ্জল নদীর মাঝপথে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নালিতাবাড়ী ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি ইউনিট নিখোঁজের দুই ঘন্টা পর তোফাজ্জলের মৃতদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নালিতাবাড়ীতে বন্ধুর বাড়িতে দাওয়াতে এসে লাশ হলো স্কুলছাত্র

আপডেট সময় ০৭:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২