ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

মা’য়ের হাতে চড় খেয়ে লাশ হলো মেয়ে

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: ক্ষুব্ধ মা’য়ের থেকে গালমন্দ আর চড় খেয়ে দিপা (১১) নামে এক স্কুলছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ৭ মার্চ দুপুরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাতশালা গ্রামে।

দিপা ওই গ্রামের ইসমাইল হোসেন টিটুুর কন্যা ও পাশের সাপমারী গ্রামের নতুনকুঁড়ি কিন্ডারগার্ডেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের স্বজনরা জানায়, তিন ভাই-বোনের মধ্যে দিপা সবার ছোট। আজ সকালে মা লিপি বেগম দিপাকে স্কুলে যেতে বলে। এ সময় স্কুলের বেতন পরিশোধ না করলে সে (দিপা) স্কুলে যাবে না বলে মা লিপি বেগমকে জানায়। এ ঘটনায় মা ক্ষুব্ধ হয়ে দিপাকে গালমন্দ ও একটি চড় দেয়। পরে দুপুরে দিপা সবার অগোচরে তাদের গোয়াল ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়।

এ ঘটনা বাড়ির অন্যদের নজরে এলে দিপাকে উদ্ধার করে স্থানীয় ভাতশালা এলাকার জিনোম হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

মা’য়ের হাতে চড় খেয়ে লাশ হলো মেয়ে

আপডেট সময় ০৮:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২