ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘে প্রস্তাব গৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতিসংঘ সাধারণ পরিষদে ২ মার্চ ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে।

এটি ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বের অধিকাংশ দেশের তীব্র তিরস্কার।

সাধারণ পরিষদে দু’দিনেরও বেশি সময় ধরে বিতর্ক শেষে এ প্রস্তুাব গৃহীত হয়। সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্রের ১৪১ টি এর পক্ষে ভোট দেয়। পরিষদে ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্ব রাশিয়ার মিথ্যাকে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনে আমরা যে মানবিক বিপর্যয় দেখছি তার জন্য এবং আন্তর্জাতিক মানবিক সংকটের জন্যও রাশিয়া দায়ী।

প্রস্তাবে ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। চীন তার মধ্যে রয়েছে। এছাড়া ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ এবং রাশিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবে কঠোর ভাষায় ইউক্রেনে রুশ হামলার সমালোচনা এবং একইসঙ্গে পরমাণু শক্তিকে সতর্কাবস্থায় রাখার পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়।

জাতিসংঘ সনদের আর্টিকেল ৫১ অনুযায়ী মস্কো আত্মরক্ষার কথা বলে। কিন্তু পশ্চিমা বিশ্ব মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়া জাতিসংঘ সনদের আর্টিকেল ২ লংঘন করেছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সাধারণ পরিষদের এ প্রস্তাব কঠোর ও স্পষ্ট।

উল্লেখ্য, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘে প্রস্তাব গৃহীত

আপডেট সময় ০৫:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২