ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে উন্নয়ন সংঘের গৃহায়ণ ঋণ বিতরণ

দেওয়ানগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে উন্নয়ন সংঘের গৃহায়ণ ঋণ বিতরণ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের অর্থায়নে উন্নয়ন সংঘ দরিদ্র পরিবারগুলোর মাঝে গৃহায়ণ ঋণ বিতরণ করেছে। বিতরণ কাজ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

১৭ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ উন্নয়ন সংঘের সঞ্চয় ব্যবস্থাপনা কর্মসূচির কার্যালয়ে নির্বাচিত দরিদ্র পরিবারগুলোর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল, এসএমপি ব্যবস্থাপক শাহজাহান মিয়া, সিডস কর্মসূচির ব্যবস্থাপক এসএ সামসুদ্দিন প্রমুখ।

মুজিববর্ষ উপলক্ষে সরকারের গৃহায়ণ তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক স্বল্প সেবামূল্যে উন্নয়ন সংঘকে ২০০ ঘর বরাদ্দ দেয়। প্রথম পর্যায়ে ৬৬টি ঘরের ঋণের টাকা বিতরণ শেষ হয়েছে। বাকী ঘরের ঋণ দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে বলে জানা যায়।

জানা যায়, মুজিববর্ষ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ১৮৪ জন দরিদ্র পরিবারের মাঝে উন্নয়ন সংঘ গৃহায়ণ ঋণ বিতরণ করেছে। উন্নয়ন সংঘের নামে এ পর্যন্ত ৩৮৪ জন দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ ব্যাংক মোট বরাদ্দ দিয়েছে ৪ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা। ঋণ আদায়ের হার শতভাগ বলে জানায় উন্নয়ন সংঘ কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে উন্নয়ন সংঘের গৃহায়ণ ঋণ বিতরণ

আপডেট সময় ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২