ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

সিরিয়ায় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসরাইল ৯ ফেব্রুয়ারি প্রথম প্রহরে সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা এ হামলা চালায়। দেশটির সামরিক বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া টুইটার বার্তায় বলা হয়, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তরাঞ্চলীয় ইসরাইলি আরব নগরী উম আল-ফাহমে বিপদ সংকেত বেজে উঠে। যদিও ক্ষেপণাস্ত্রটি মধ্য-আকাশে বিস্ফোরিত হয়।

আইডিএফ জানায়, ‘আজ রাতের আগে সিরিয়া থেকে চালানো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা সিরিয়া বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাডার ও বিমান বিধ্বংসী ব্যাটারিসহ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি।’

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী ‘দামেস্ক’র কাছে ইসরাইলের হামলা ঠেকাতে সক্রিয় রয়েছে।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা জানায়, রাত ১ টার স্বল্প সময় আগে ইসরাইলি বিমান হামলা শুরু হয় এবং এর পাশাপাশি রাত ১:১০ মিনিটে অধিকৃত গোলান থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র হামলাও চালানো হয়।

সিরিয়ার বার্তা সংস্থা সানা জানায়, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলা এবং ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি গুলি করে ভূপাতিত করে।’

সানা জানায়, ইসরাইলি হামলায় এক সৈন্য নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

সিরিয়ায় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৩:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২