ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির আবার হাসপাতালে ভর্তি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে একটি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনি তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন। একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ২২ জানুয়ারি এ কথা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র বিস্তারিত আর কোনো তথ্য না দিয়ে বলেছেন, ৯৬ বছর বয়সী মাহাথির কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট-এর কার্ডিয়াক কেয়ার ইউনিটে রয়েছেন।

গত ডিসেম্বরে বেশ কয়েকদিন তিনি চেক-আপের জন্য ভর্তি ছিলেন। তিনি গত কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন, বেশ কয়েকবার হার্ট এটাকের পর তাঁর দেহে বাইপাস সার্জারি করানো হয়।

মাহাথির মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মোট ২৪ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত ক্ষমতায় থাকেন এবং পরবর্তিতে ৯২-বছর বয়সে সংস্কারপন্থী জোটের নেতৃত্বে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে সেই প্রশাসন ২০২০ সালে ভেঙে পড়ে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির আবার হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৮:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২