ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের করোনা শনাক্ত, হার ১৭.৯৭%

নিজস্ব প্রতিবেদক, জামালপুর: জামালপুরে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৭। তবে এসময় জেলায় করোনায় কেউ মারা যাননি।

২০ জানুয়ারি সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পাতায় পোস্ট করা করোনা–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জামালপুরে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৩১১ জন। মোট ৯৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

শনাক্ত ব্যক্তিদের জামালপুর সদর উপজেলারই ৩৮ জন; এর মধ্যে নার্সিং ইনস্টিটিউটের ২৯ জন, র‌্যাব কার্যালয়ের দুজন, কাছারীপাড়ার দুজন, পুলিশ লাইন, পাঁচরাস্তা, বজ্রাপুর, বোসপাড়া ও কালীবাড়ীর একজন করে রয়েছেন। আর একজন মেলান্দহ উপজেলার।

গত ২৪ ঘণ্টায় জামালপুর সদর উপজেলার দুজন ও মেলান্দহ উপজেলার একজন রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ১৩৯ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের করোনা শনাক্ত, হার ১৭.৯৭%

আপডেট সময় ০১:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২