ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

পাররামরামপুর ইউপি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়া।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। আগামী ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইভিএম পদ্ধতিতে পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে জমে উঠেছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার-প্রচারণা।

সরকার দলীয় নৌকা প্রতীকের পাশাপাশি ভিন্ন মাত্রায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা তাদের প্রতীকের প্রচার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরছেন উন্নয়ন।

এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সাথে স্বতন্ত্র প্রার্থীরা ভোট যুদ্ধে অংশ নিচ্ছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, ভোটারদের মাঝে তেমন উৎসাহ না থাকলেও চায়ের টেবিল, পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি উপস্থিত হয়ে নিজ নিজ উদ্যোগে ভোটারদের মন গলানোর চেষ্টা করছেন সব প্রার্থীরা। কেউ কেউ দলের প্রভাব ও পারিবারিক ঐতিহ্য দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট খুঁজে বেড়াচ্ছেন। তার সমর্থকরা জানান, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সেলিম মিয়ার ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় তার নির্বাচন বানচাল করতে প্রতিপক্ষ প্রার্থীরা বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছে।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা ভোট শুরু থেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশা দেখছে। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থীরাও ভোট যুদ্ধে সুষ্ঠু ভোটে জয়ের ব্যাপারে সবার কড়া নাড়ছে। দলীয় প্রার্থীদের চেয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এদিকে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মো. সেলিম মিয়া। বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পাররামরামপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টার পাশাপাশি দারিদ্রমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তিনি আরও বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত পাররামরামপুর ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে।

উপজেলা নির্বাচন রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, পাররামরামপুর ইউপিতে দলীয় প্রার্থী আমিনুল ইসলাম মন্টু নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়া জে কে (মোটরসাইকেল), শামীম হোসেন তমাল (চশমা), বিএনপি সমর্থিত আবুতালেব (ঘোড়া) ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোতালেব হোসেন (অটোরিকশা) ও শরীফ উদ্দিন আকন্দ (আনারস) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১৪ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাররামরামপুর ইউপি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আপডেট সময় ০৯:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২