ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকেয়া অর্থ পরিশোধ না করায় জাতিসংঘে ভোটাধিকার হারিয়েছে ইরান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরান, ভেনিজুয়েলা ও সুদানসহ আটটি দেশ বকেয়া অর্থ পরিশোধ না করায় জাতিসংঘে তাদের ভোটাধিকার হারিয়েছে। খবর এএফপি’র।

সাধারণ পরিষদের এক প্রতিবেদনে ১১ জানুয়ারি মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, মোট ১১টি দেশ তাদের চাঁদা পরিশোধের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। ১২ জানুয়ারি এএফপি এ প্রতিবেদন হাতে পায়।

জাতিসংঘ সনদ অনুযায়ী, কোন সদস্য দেশ তাদেও-র বকেয়ার সমান বা বাকির মাত্রা অতিক্রম করলে দেশটির ভোটাধিকার স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে তাদেরকে আগের দুই বছরের বেশি সময়ের অর্থ পরিশোধ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে ভোটাধিকার হারানো আটটি দেশের নামের তালিকায় ইরান, সুদান, ভেনিজুয়েলা, অ্যান্টিগুয়া, বারবুদা, কঙ্গো, গিনি ও পপুয়া নিউগিনি রয়েছে।

তিনি বলেন, তাদের ভোটাধিকার ফেরত পেতে প্রত্যেক দেশকে অবশ্যই সর্বনিম্ন অর্থ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে, ইরানকে এক কোটি ৮০ লাখ, সুদানকে প্রায় তিন লাখ ও ভেনিজুয়েলাকে চার কোটি ডলার পরিশোধ করতে হবে।

গত বছরও বকেয়া পরিশোধ না করায় ইরান তাদের ভোটাধিকার হারায়। তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তারা কোন অর্থ, এমনকি সর্বনিম্ন অর্থও পরিশোধ করবে না।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকেয়া অর্থ পরিশোধ না করায় জাতিসংঘে ভোটাধিকার হারিয়েছে ইরান

আপডেট সময় ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২