ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে কুরিলার নাম ঘোষণা বাইডেনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে আর্মির লে: জেনারেল মিশেল কুরিলার নাম ঘোষণা করেছেন। এ কমান্ড মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক অভিযান দেখভাল করে থাকে। শুক্রবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।

সিনেট প্রেসিডেন্টের এ মনোনয়ন নিশ্চিত করলে জেনারেল কুরিলা সেন্টকমের প্রধান হিসেবে মেরিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হবেন। এ মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনে সামরিক অভিযান দেখভাল করে।

সরকারি বায়োগ্রাফি অনুযায়ী, ৫৫ বছর বয়সী কুরিলা বর্তমানে ১৮তম এয়ারবোর্ন কর্পের নেতৃত্ব দিচ্ছেন। এটি নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগে থাকা যুক্তরাষ্ট্র আর্মির সংখ্যাগরিষ্ট গ্রুপ।

ওয়েন্ট পয়েন্ট গ্র্যাজুয়েট কুরিলা কসোভো, আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ করেন। ২০০৫ সালে মসুলে হামলা চলাকালে সেখানে তিনি গুলিতে মারাত্ম আহত হয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র আর্মির জেনারেল স্টাফ হিসেবেও বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মর্যাদাপূর্ণ ৮২তম প্যারাস্যুট ডিভিশনের কমান্ডেড ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে কুরিলার নাম ঘোষণা বাইডেনের

আপডেট সময় ০৬:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২