ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

দেওয়ানগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি, আইন মেনে চলা এবং সুষ্ঠ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছার আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোখলেসুর রহমান প্রমুখ। সভায় উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষতি মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে উপজেলার চুকাইবাড়ী, হাতীভাঙ্গা, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

আপডেট সময় ০৬:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১