ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

ঘোড়ায় চড়ে বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে জেলা আওয়ামী লীগ বিজয় শোভাযাত্রা করেছে। ১৮ ডিসেম্বর বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এ বিজয় শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

ঘোড়ায় চড়ে বর্ণাঢ্য এ শোভাযাত্রার নেতৃত্ব দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।

বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

আপডেট সময় ০৬:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১