ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

টেস্টে সাকিবের দ্রুত ৪ হাজার রান ও ২০০ উইকেটের রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টেস্ট ক্যারিয়ারে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্টে দ্রুত ৪ হাজার রান ও ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের পথে ব্যক্তিগত ৩৪ রান তুলে বড় ফরম্যাটে ৪ হাজার পূর্ণ করেন সাকিব। অবশ্য আগে থেকেই টেস্টে ২শর বেশি উইকেট ঝুলিতে ছিলো তার।

প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন সাকিব। তার ওপর নির্ভর করছিলো বাংলাদেশের ফলো অন। কিন্তু তার আউটের পর ৮৭ রানে গুটিয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান করেছিলো পাকিস্তান।

টেস্ট ক্যারিয়ারের ৫৯তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৫৬তম ওভারে অপ-স্পিনার সাজিদ খানকে বাউন্ডারি মেরে ৪ হাজার রান প্রবেশ করেন তিনি। যেখানে সাকিবের সঙ্গী গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি।

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না সাকিব। ৯ নভেম্বর ভোরে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত

টেস্টে সাকিবের দ্রুত ৪ হাজার রান ও ২০০ উইকেটের রেকর্ড

আপডেট সময় ০৯:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১