ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

টেস্টে সাকিবের দ্রুত ৪ হাজার রান ও ২০০ উইকেটের রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টেস্ট ক্যারিয়ারে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্টে দ্রুত ৪ হাজার রান ও ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের পথে ব্যক্তিগত ৩৪ রান তুলে বড় ফরম্যাটে ৪ হাজার পূর্ণ করেন সাকিব। অবশ্য আগে থেকেই টেস্টে ২শর বেশি উইকেট ঝুলিতে ছিলো তার।

প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন সাকিব। তার ওপর নির্ভর করছিলো বাংলাদেশের ফলো অন। কিন্তু তার আউটের পর ৮৭ রানে গুটিয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান করেছিলো পাকিস্তান।

টেস্ট ক্যারিয়ারের ৫৯তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৫৬তম ওভারে অপ-স্পিনার সাজিদ খানকে বাউন্ডারি মেরে ৪ হাজার রান প্রবেশ করেন তিনি। যেখানে সাকিবের সঙ্গী গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি।

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না সাকিব। ৯ নভেম্বর ভোরে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

টেস্টে সাকিবের দ্রুত ৪ হাজার রান ও ২০০ উইকেটের রেকর্ড

আপডেট সময় ০৯:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১