ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কোভিড-১৯ নতুন ধরন মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ প্রথম করোনাভাইরাসের প্রবল সংক্রামক নতুন স্ট্রেন আক্রান্ত শনাক্ত করার ঘোষণা দিয়েছে। নতুন ভেরিয়ান্ট ‘ওমিক্রন’ মোকাবেলায় বিশ্বব্যাপী সরকারগুলো বিধিনিষেধ আরোপ শুরু করেছে।

ব্রিটেন, জার্মানি ও ইতালি প্রথম কোভিড-১৯ এর নতুন ভেরিয়ান্ট আক্রান্ত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে। ডাচ কর্তৃপক্ষ দক্ষিণ আফ্রিকা থেকে আগত ৬১ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে নিয়েছে, এদের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

দক্ষিণ আফ্রিকা অভিযোগ করে বলেছে, প্রথম স্ট্রেন শনাক্ত হওয়ায় বিমান ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে তাদের শাস্তি দেয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা এই “ভেরিয়ান্টকে উদ্বেগজনক” হিসাবে অভিহিত করেছে।

মহামারির বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টা হিসেবে যে কোন হুমকি মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ আক্রান্ত অঞ্চলের সঙ্গে ভ্রমণ সীমাবদ্ধ করতে শুরু করেছে।

ব্যাপক মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত এই স্ট্রেনের হুমকি শনাক্ত করতে বিজ্ঞানীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন, বিশেষ করে এই স্ট্রেন বিদ্যমান ভ্যাকসিনের কার্যকারিতা এড়াতে পারে কিনা, সেটি যাটাই করে দেখার চেষ্টা করছেন। এই স্ট্রেন প্রবল শক্তিশালী ডেল্টা ভেরিয়ান্টের চেয়ে আরো বেশী সংক্রামক, সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

যাত্রীরা মরিয়া হয়ে জোহানেসবার্গ আন্তর্জাতিক বিমান বন্দরে ভিড় করেছে, আকস্মিক আরোপিত নিষেধাজ্ঞায় লোকরা ভ্রমণ বাতিল করে বিমান বন্দরে ছুটে এসেছেন।

ভাইরাসটি ইতোমধ্যে ইউরোপ, হংকং, ইজরায়েল এবং দক্ষিণ আমেরিকাতে ছড়িয়ে পড়েছে, নতুন ওমিক্রন স্ট্রেনে আক্রান্ত দুইজন শনাক্ত হওয়ার পর ব্রিটেন শনিবার আগত যাত্রীদের জন্য বিধিনিষেধ কঠোর করেছে, মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পুনরায় দোকানপাট এবং পরিবহনে মাস্ক পড়তে হবে। চেক প্রজাতন্ত্রের একটি হাসপাতাল নামিবিয়া থেকে আসা এক মহিলার ওমিক্রন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।

জার্মানি মিউনিখ বিমান বন্দরে দক্ষিণ আফ্রিকা থেকে আসা প্রথম দুই জন ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে। ইতালি প্রথম মোজাম্বিক থেকে আসা একজনের শরীরে কোভিড নতুন স্ট্রেন শনাক্ত করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

কোভিড-১৯ নতুন ধরন মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টা

আপডেট সময় ০৬:৩২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১