ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যে প্রবল ঝড়ের আঘাতে একজনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে প্রবল ঝড়ে একজনের প্রাণহানি ঘটেছে, হাজার হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ঠান্ডায় জমে যাওয়া রাস্তায় চালকরা আটকে পড়েছে। ২৭ নভেম্বর কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে একটি পতিত গাছের সঙ্গে ওই ব্যক্তির গাড়ি ধাক্কা লাগায় তিনি নিহত হন।

পুলিশ জানায়, ২৬ নভেম্বর রাতে আয়ারল্যান্ডে, ‘ঝড় আরওয়েন’ আঘাত হানার সতর্কতা জানিয়েছিল যুক্তরাজ্যের আবহাওয়া অফিস।

আবহাওয়া পরিষেবা ঢেউ ও ধ্বংসাবশেষ জীবনের জন্য হমকি বয়ে আনতে পারে বিধায় উপকূল থেকে সকলকে দূরে থাকার সতর্কতা জানায়।

এ অঞ্চলের বিদ্যুৎ বিভাগ জানায়, ঘন্টায় প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) বেগে বাতাস বইছে। তীব্র ঝড়ের কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে ৫৫ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউক্যাসলের উত্তরে এক্সপ্রেস ট্রেন পরিষেবা স্থগিত ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে স্কটল্যান্ডের কিছু অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ২৬ নভেম্বর বিকেল থেকে ব্যাপকভাবে তুষারপাতে ব্যাহত হয়েছে।

ট্রাফিক পুলিশ এবং সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে, উত্তর ইংল্যান্ড এবং স্কটল্যান্ড তুষার ও ভেঙে পড়া গাছ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অনেক চালকই রাতভর তাদের যানবাহনে ঘুমাতে বাধ্য হন।

ম্যানচেস্টার এবং উত্তর ইংল্যান্ডের লিডসের মাঝখানের মোটরওয়ের একটি অংশে প্রায় ১২০টি লরি “বরফে আটকে গেছে।”

আবহাওয়া অফিস সতর্ক করেছে যে, ২৭ নভেম্বর সকালের মধ্যে বাতাস কমলেও পরিস্থিতি চ্যালেঞ্জিং থাকবে। জনসাধারণকে অপরিহার্য না হলে ভ্রমণ এড়ানোর অনুরোধ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যে প্রবল ঝড়ের আঘাতে একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১