ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বোলিং নৈপুন্যে জয় দিয়ে শুরু বাংলাদেশ নারী দলের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বোলারদের দুর্দান্ত নৈপুন্যে জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

১০ নভেম্বর বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ নারী দল। বল হাতে নিয়েই জিম্বাবুয়ের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের তিন বোলার জাহানারা আলম-সালমা খাতুন ও নাহিদা আক্তার। এতে ২৩ দশমিক ২ ওভার ব্যাট করে মাত্র ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে নারী দল। এই প্রথম ওয়ানডেতে কোন প্রতিপক্ষকে পঞ্চাশ রানের নীচে থামাতে পারলো বাংলাদেশ। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৭৫ রানে অলআউট করেছিলো বাংলাদেশ। যা ছিল এতদিন বাংলাদেশের বিপক্ষে কোন প্রতিপক্ষের সর্বনিম্ন রান।

জিম্বাবুয়ের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। প্রিসিয়াস মারাঙ্গে সর্বোচ্চ ১৭ রান করেন। বাংলাদেশের জাহানার-সালমা ও নাহিদা ৩টি করে উইকেট নেন। বাকী ১টি উইকেট নিয়েছেন রিতু মনি।

৪৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক মুরশিদা খাতুন ৭ ও শারমিন আক্তার ৮ রান করে ফিরেন।

দলীয় ২১ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন ফারজানা হক ও রুমানা আহমেদ। তৃতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন তারা। ফারজানা ১১ ও রুমানা ১৬ রানে অপরাজিত থাকেন।

আগামী ১৩ নভেম্বর এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১৫ নভেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ বাছাই পর্ব শুরুর আগে স্বাগতিকদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলো বাংলাদেশের নারীরা। আর সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে ওয়ানডেতে পাকিস্তান সফরে খেলেছিলো বাংলাদেশ নারী দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বোলিং নৈপুন্যে জয় দিয়ে শুরু বাংলাদেশ নারী দলের

আপডেট সময় ০৯:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১