ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শিশুদের টিকা গ্রহণে উৎসাহ দিতে মার্কিন ফার্স্ট লেডির স্কুল পরিদর্শন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের টিকা গ্রহণে উৎসাহ দিতে ৮ নভেম্বর ভার্জিনিয়ার একটি স্কুল পরিদর্শন করেছেন। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় হোয়াইট হাউসের পদক্ষেপের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ প্রচেষ্টা। খবর এএফপি’র।

গত ২ নভেম্বর যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য কোভিড ভ্যাকসিনের অনুমোদন দেয়ার পর এ টিকা গ্রহণে উৎসাহ দিতে পাঠানো প্রথম সিনিয়র ব্যক্তিত্ব হলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রেসিডেন্টের স্ত্রী।

ওয়াশিংটন থেকে স্বল্প দূরে অবস্থিত ভার্জিনিয়ার ম্যাকলিনে ফ্রাঙ্কলিন শার্মান এলিমেন্টারি স্কুল পরিদর্শন করে জিল বাইডেন টিকা নেয়া শিক্ষার্থীদের হাতে স্টিকার তুলে দেন।

এ সময় তিনি বলেন, ‘আমাদের শিশুদের স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তাই তাদের নিরাপদ রাখা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এই ভ্যাকসিন দিয়ে আমরা তা করতে পারি।’

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মোকাবেলায় ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণের উপযুক্ত বর্তমানে ৫ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ৮০ লাখেরও বেশি শিশু রয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিশুদের টিকা গ্রহণে উৎসাহ দিতে মার্কিন ফার্স্ট লেডির স্কুল পরিদর্শন

আপডেট সময় ০৬:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১