ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ২০ অক্টোবর সকালে ট্রাকচাপায় দুই লেগুনা যাত্রী নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নিহতরা হলেন- রানদিয়া ভালুকা গ্রামের আলাউদ্দিনের মেয়ে রিমা আক্তার (২০) ও নবী হোসেনের ছেলে সাব্বির মিয়া (২৬)। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে বগারবাজার এলাকায় ময়মনসিংহ গামী একটি লেগুনা ইউটার্ন নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাকের ধাক্কায় লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় লেগুনার ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেলে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

দুর্ঘটনার পর লেগুনা এবং ট্রাকটি আটক করা হলেও চালকরা পলিয়ে যায় বলে পুলিশ জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৭:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১