ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

দেওয়ানগঞ্জে আগুনে পুড়লো ৩ ঘর, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

আগুনে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভয়াবহ আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চিকাজানি ইউনিয়নের পূর্ব কাজলা পাড়া গ্রামে ১৬ অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যেই মুহূর্তেই পুড়ে যায় ৩টি বসতঘর। এতে ঘরে থাকা নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান জানান, ১৬ অক্টোবর দুপুরে ঘরের ওপরে বিদ্যুতের তার থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আব্দুল মান্নানের দুটি ও আব্দুল হান্নানের একটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকাসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, মান্নান ও হান্নানের ঘরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়েছে। তাদের মজুদ খাবার ও ব্যবহার করার মতো কাপড়গুলো পর্যন্ত বের করতে পারে নাই। নিজ অর্থায়নে তাদের খাবার ও ব্যবহার করার জন্য কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে রয়েছে। তাদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন তাদের বাড়ি পরিদর্শন করে আর্থিক সহযোগিতা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

দেওয়ানগঞ্জে আগুনে পুড়লো ৩ ঘর, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় ০১:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১