ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১৬ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ মোট সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য।

১৬ অক্টোবর বিকাল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় যাত্রীবাহি বাস ও বালু বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬) ও মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। তারা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত অপর দু’ব্যক্তি পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক সেটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এছাড়াও গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে নেয়ার পর অপর দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টিকে জব্দ করা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আপডেট সময় ০৭:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১