ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু; শনাক্ত ২.৪৫ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। এছাড়া আজ শনাক্তের হার কমেছে দশমিক ৩২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৭ শতাংশ, যা আজ কমে হয়েছে ২ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ১৬ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৪১৫ জন। গতকাল ২৩ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৪৫ জন। দেশে এ পর্যন্ত ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭৩ শতাংশ।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১৩ জন বেশি মারা গেছেন। গতকাল ৭ জন মারা যায়। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৭৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে, রংপুর বিভাগে ৩ জন এবং মংমনসিংহ বিভাগে ২ মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু; শনাক্ত ২.৪৫ শতাংশ

আপডেট সময় ০৬:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১