ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

বকশীগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের নিজ ঘরে সামিরন বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৭ অক্টোবর রাত ১১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত সামিরন বেগম স্থানীয় মৃত নেহাল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন ডুমুরতলা গ্রামের সামিরন বেগম। রাতে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে এলোপাতারি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য বাসিন্দারা হৈ হুল্লোরের শব্দ শুনে এগিয়ে এসে মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

বকশীগঞ্জ থানা পুলিশ গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ৮ অক্টোবর সকালে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, এঘটনায় সামিরন বেগমের পালক কন্যা বেলা আক্তার একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান পুলিশ এই খুনের রহস্য উদঘাটন করতে মাঠে কাজ করছে। জড়িত যেই থাকুক না কেন তাকে দ্রæত আইনের আওতায় আনা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১