ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

ফুমিও কিশিদা

ফুমিও কিশিদা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফুমিও কিশিদা ৪ অক্টোবর পার্লামেন্টের ভোটে জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আশা করা হচ্ছে তিনি শিগগিরই নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবেন।

জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান ফুমিও কিশিদা গত বুধবার এক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দলটির নতুন নেতা নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারো কোনো।

জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষে ফুমিও কিশিদার পক্ষে ভোট পড়ে ৩১১ এবং বিরোধী নেতা ইয়োকিও এদানো পেয়েছেন ১২৪ ভোট।

পার্লামেন্টে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ফুমিও কিশিদা নিশ্চিতভাবেই নির্বাচিত হবেন বলেই মনে করা হচ্ছিল। তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী।

নিম্নকক্ষের স্পিকার তাদামুরি অশিমা ভোটাভুটির পর ফুমিও কিশিদাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন।

উচ্চকক্ষের ভোটেও ফুমিও কিশিদাকেই অনুমোদন দেয়া হয়।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন।

পার্লামেন্টের ভোটাভুটির আগে কিশিদা বলেছেন, তিনি দেশের এই শীর্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছেন।

সাংবাদিকদের তিনি বলেন, এটি প্রকৃত অর্থে হতে যাচ্ছে একটি নতুন সূচনা।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আপডেট সময় ০৪:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১