ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

জামালপুর জেনারেল হাসপাতালে মির্জা আজম

জামালপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠি ডটকম

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

প্রতিমন্ত্রী ২০ অক্টোবর সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল সদর হাসপাতাল ভবন আধুনিকায়ন ও সংস্কার কাজের উদ্বোধনী ফলক উম্মোচন শেষে প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভবন নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে জামালপুর-শেরপুর জেলার রোগীরা উন্নতমানের চিকিৎসা সেবা পাবে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক মো. আব্দুল ওয়াকিল আহাম্মেদ প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী মির্জা আজম হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকদের নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় জামালপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাসুম রেজা রহিম, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল ইসলাম নিহাদ তার সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর জেনারেল হাসপাতালে মির্জা আজম

আপডেট সময় ০৫:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮