ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ভ্যানগগের নতুন চিত্রকর্ম আবিষ্কার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আমস্টারডামের জাদুঘরে প্রথমবারের মতো ১৬ সেপ্টেম্বর থেকে ভিনসেন্ট ভ্যানগগের একটি নতুন আবিষ্কৃত চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে, এক শতাব্দীর বেশী সময় এটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।

‘স্টাডি ফর ‘ওয়র্ন আউট’ নামের এই চিত্রকর্মে জ্বরাগ্রস্ত এক বৃদ্ধকে চেয়ারে বসা অবস্থায় দেখা যায়। ১৮৮২ সালে ভ্যান গগ যখন সবে মাত্র তার ক্যারিয়ার শুরু করেছেন তখন তিনি এই চিত্রটি আঁকেন। পরে তিনি ‘সানফ্লাওয়ারের’ মতো মাস্টার পিস ছবি আঁকেন।

একটি ডাচ পরিবার ১৯১০ সালের দিকে পেন্সিলে আঁকা চিত্রটি ক্রয় করেন। চিত্রটি ভ্যানগগের কিনা সেটি যাচাই করার জন্য ভ্যান গগ মিউজিয়াম ও তাদের বিশেষজ্ঞ বলা হলে তারা এটিকে ভ্যানগগের একটি নতুন চিত্রকর্ম হিসাবে শনাক্ত করেন।

ভ্যান গগ জাদুঘরের সিনিয়র গবেষক তেইয়োমিডেনডর্প এএফপিকে বলেন, ‘এটা আগে কোথাও দেখা যায়নি, প্রথম এটি উন্মুক্ত হলো।’

‘এটি ডাচ ব্যক্তিগত সংগ্রহ থেকে এসেছে, সেখানে অনেক দিন ধরে ছিল, এই প্রথম এটি বিশ্ব দেখতে পেল।’

চিত্রটি সংগ্রাহককে ফিরিয়ে দেয়ার আগে ২ জানুয়ারি পর্যন্ত জাদুঘরের অস্থায়ী প্রদর্শনীতে থাকবে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ভ্যানগগের নতুন চিত্রকর্ম আবিষ্কার

আপডেট সময় ০৯:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১